মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ কবে হবে?
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ কবে হবে?
বাংলাদেশে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে। এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটি। তাই পরীক্ষার সময়সূচি জানা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩৭ সরকারি মেডিকেল ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু MCQ পদ্ধতিতে মূল্যায়ন করে মুল মেধাবীদের ফলাফল নির্ধারণ করা যায় না। MCQ এর মাধ্যমে নির্দিষ্ট কিছু কৌশল আয়ত্ত করে অনেকেই মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ পান। তাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে লিখিত অংশ যুক্ত হতে পারে। তবে এটা চুড়ান্ত সিদ্ধান্ত নয়।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ কবে অনুষ্ঠিত হবে?
আবেদন করার যোগ্যতা
- SSC + HSC দুই পরীক্ষায় মোট GPA কমপক্ষে ৯.০০
- কোনো পরীক্ষায় GPA ৩.৫০ এর নিচে হলে আবেদন করা যাবে না
- HSC-তে জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম GPA ৪.০০
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হলে DGHS ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপর টেলিটক মোবাইলের মাধ্যমে ফি জমা দিতে হবে এবং এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
পরীক্ষার ধরণ
- মোট নম্বর: ১০০
- সময়: ১ ঘন্টা
- বিষয়ভিত্তিক প্রশ্ন:
- জীববিজ্ঞান – ৩০
- রসায়ন – ২৫
- পদার্থবিজ্ঞান – ২০
- ইংরেজি – ১৫
- সাধারণ জ্ঞান – ১০
আবেদন লিংক
অফিসিয়াল ওয়েবসাইট দেখুনআসন সংখ্যা
বাংলাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মোট প্রায় ১১,০০০+ (MBBS ও BDS) আসন রয়েছে। এর মধ্যে
- সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা: প্রায় ৫,৩৮০
- বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা: প্রায় ৬,২৯৩
- ডেন্টাল কলেজে (BDS) আসন সংখ্যা প্রায় ৩,০০০।
প্রস্তুতির পরামর্শ
- বায়োলজি: সবচেয়ে বেশি নম্বর থাকে, তাই এখানে বেশি গুরুত্ব দিন।
- মডেল টেস্ট: সময় ব্যবস্থাপনা শিখতে নিয়মিত মডেল টেস্ট দিন।
- আগের বছরের প্রশ্ন: বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ ১২, ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে। তবে সঠিক সময়সূচির জন্য DGHS ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করা জরুরি। এখন থেকেই প্রস্তুতি নিলে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক বেশি। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন হতে চলছে। এমসিকিউ পরীক্ষার পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষা। আগামী অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এটি বাস্তবায়ন হতে পারে। এমবিবিএস ভর্তি পরীক্ষার ধরন বদলে যাবে।
নতুন খবর পেতে এখনই Google News ফলো করুন।
ফলো করুন
