জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ কবে হবে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাসের অধিকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য ইতোমধ্যেই শিক্ষার্থীদের মাঝে কৌতূহল তৈরি করেছে। নিচে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি, যোগ্যতা ও অন্যান্য তথ্য তুলে ধরা হলো।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
আবেদন শুরু: ২২ নভেম্বর, ২০২৫ (প্রত্যাশিত)
আবেদন শেষ: ৭ ডিসেম্বর, ২০২৫ (সম্ভাব্য)
ভর্তি পরীক্ষা শুরু: ২২-৩১ ডিসেম্বর, ২০২৫ (প্রত্যাশিত)
ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (ju-admission.org) প্রকাশিত হবে।
আবেদন করার যোগ্যতা
A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি):
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী
পরীক্ষার ইউনিটসমূহ
A ইউনিট: গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ
B ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ
C ইউনিট: শিল্পকলা ও মানবিক অনুষদ
D ইউনিট: জীববিজ্ঞান অনুষদ
E ইউনিট: ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA-JU)
এছাড়াও আরো ইউনিটে ভর্তি নেওয়া হয়।
অনলাইন আবেদন প্রক্রিয়া
1. ju-admission.org ওয়েবসাইটে প্রবেশ করুন।
2. HSC/SSC রোল, বোর্ড ও পাসের সনদ দিয়ে লগইন করুন।
3. পছন্দসই ইউনিট নির্বাচন করুন।
4. আবেদন ফি (মোবাইল ব্যাংকিং, টেলিটক,বিকাশ,নগদ) এর মাধ্যমে পরিশোধ করুন।
5. ফাইনাল সাবমিটের পর, নির্ধারিত তারিখের মধ্যে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার ধরন
প্রশ্নপত্র সাধারণত MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) আকারে হয়।
সময়সীমা: ৫৫ মিনিট। (৫ মিনিট OMR এর জন্য আলাদা ভাবে)
নম্বর: ৮০ (ইউনিটভেদে পরিবর্তিত হয়)।
নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কর্তন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। সঠিক পরিকল্পনা, পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন এবং সময় ব্যবস্থাপনা আপনার সফলতার মূল চাবিকাঠি।
ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে (সাধারণত ২ দিনের মধ্যে দিয়ে দেয়) সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে ju-admission.org এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।
ঘ. সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৫%।
৫. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR শিট (উত্তরপত্র)-এর নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে।
চ. পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা "ইংরেজি" নির্বাচন করতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরিঃ
education
